ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১ ‘নতুন তাস’ খেলার প্রস্তুতি নিচ্ছে ইরান; ফুরিয়ে আসছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থায়ী চুক্তির আগে ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের অস্বীকৃতি ব্যক্তিগত গাড়ির চাপে অচল ঢাকা, কেন্দ্রে পৌঁছাতেও হিমশিম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা থেকে গায়েব ৪ লাখ শিক্ষার্থী হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নাকচ ইরানের সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী হাঙ্গেরি সফরে এলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু: প্রধানমন্ত্রী পিটার খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই আইফোনের নতুন মডেলে সমস্যা, ভোগান্তিতে ক্রেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 226

ছবি: সংগৃহীত

গত ১৯ ফেব্রুয়ারি অ্যাপল নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দেয়। ২৮ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হলেও বাজারে আসার মাত্র ১৫ দিনের মধ্যেই ডিভাইসটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, আইফোন ১৬ই মডেলের ব্লুটুথ সংযোগে ত্রুটি রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, গান শোনার সময় হঠাৎ করেই এয়ারপডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একাধিক ব্লুটুথ ডিভাইস সংযুক্ত থাকলে সমস্যা আরও প্রকট হচ্ছে। বিশেষ করে আইফোন ১৬ই-এর সঙ্গে অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহার করলে ব্লুটুথ প্রযুক্তি ঠিকভাবে কাজ করছে না।

আরও পড়ুন  দেশের বাজারে স্বর্ণের দাম কমলো: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা

প্রযুক্তি ফোরাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই অসংখ্য অভিযোগ উঠেছে। জনপ্রিয় ফোরাম ‘রেডিট’-এ এক ব্যবহারকারী জানিয়েছেন, ফিটবিট ব্যান্ড সংযুক্ত থাকলে ব্লুটুথ অডিওতে সমস্যা দেখা দিচ্ছে। এমনকি ব্যাকগ্রাউন্ড থেকে ফিটবিট অ্যাপ বন্ধ করেও সমস্যার সমাধান হয়নি। তবে ফিটবিট ব্যান্ডটি আনপেয়ার করার পর ব্লুটুথ অডিও স্বাভাবিকভাবে কাজ করেছে। ওউরা স্মার্ট রিং ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তবে ব্যাকগ্রাউন্ড থেকে ওউরা অ্যাপ বন্ধ করলে কিছুটা উন্নতি দেখা যায়।

এখন পর্যন্ত জানা যায়নি, এটি সফটওয়্যারজনিত নাকি হার্ডওয়্যার-সংক্রান্ত সমস্যা। অ্যাপলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সাধারণত নতুন ডিভাইস বাজারে আসার পর ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তী সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করা হয়। তবে আইফোন ১৬ই-এর ক্ষেত্রে বিষয়টি কতটা গুরুতর, তা নিয়ে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

অ্যাপল ব্যবহারকারীদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটি দ্রুত সমস্যাটির সমাধান দেবে এবং ভবিষ্যতের আপডেটের মাধ্যমে নিরবচ্ছিন্ন ব্লুটুথ সংযোগ নিশ্চিত করবে। তবে ততদিন পর্যন্ত আইফোন ১৬ই ব্যবহারকারীদের এ সমস্যার সঙ্গে মানিয়ে চলতে হতে পারে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই আইফোনের নতুন মডেলে সমস্যা, ভোগান্তিতে ক্রেতারা

আপডেট সময় ০৩:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

গত ১৯ ফেব্রুয়ারি অ্যাপল নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দেয়। ২৮ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হলেও বাজারে আসার মাত্র ১৫ দিনের মধ্যেই ডিভাইসটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, আইফোন ১৬ই মডেলের ব্লুটুথ সংযোগে ত্রুটি রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, গান শোনার সময় হঠাৎ করেই এয়ারপডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একাধিক ব্লুটুথ ডিভাইস সংযুক্ত থাকলে সমস্যা আরও প্রকট হচ্ছে। বিশেষ করে আইফোন ১৬ই-এর সঙ্গে অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহার করলে ব্লুটুথ প্রযুক্তি ঠিকভাবে কাজ করছে না।

আরও পড়ুন  থ্রিডি প্রিন্ট প্রযুক্তিতে আইফোন ও অ্যাপল ওয়াচ তৈরির পরিকল্পনা