ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 516

ছবি সংগৃহীত

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ফ্লাইটটি আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  লিবিয়ার মরুভূমিতে ভয়ঙ্কর আবিষ্কার: দুটি গণকবর থেকে ৫০ মরদেহ উদ্ধার

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

লিবিয়ায় কাজের সন্ধানে যাওয়া অনেক বাংলাদেশি জানিয়ে থাকেন যে, নানা ধরনের প্রতারণার শিকার হয়ে তারা দেশটিতে পৌঁছান এবং পরে সেখানে পাচারকারী চক্রের কবলে পড়েন। আইওএম ও বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টার ফলেই তারা ফিরে আসতে সক্ষম হয়েছেন।

এখন পর্যন্ত, ২০১৭ সাল থেকে প্রায় ৯ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফিরেছেন।

এই প্রক্রিয়া চালু থাকার পাশাপাশি লিবিয়া থেকে নিরাপদে দেশে ফেরার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে বলে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা দেশবাসীকে এসব বিপদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং আইনগতভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

আপডেট সময় ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সূত্র জানায়, ফ্লাইটটি আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  অবৈধ ভারতীয়দের বের করে দিবে যুক্তরাষ্ট্র এবং কানাডা