ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ট্রান্সফার ‘হাইজ্যাক’: প্রতিদ্বন্দ্বীর নাকের ডগা থেকে তারকা দলে নিল আর্সেনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 481

ছবি সংগৃহীত

বেশ কিছুদিন ধরে সবকিছু যেভাবে এগোচ্ছিল, তাতে নিশ্চিত মনে হচ্ছিল যে ক্রিস্টাল প্যালেস থেকে এবেরেচি এজে চলতি মৌসুমে টটেনহ্যাম হটস্পারে যোগ দেবেন। দুই ক্লাবের মধ্যে আলোচনা অনেকদূর এগিয়ে গিয়েছিল, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা ছিল। কিন্তু আচমকা আর্সেনাল টটেনহ্যামের কাছ থেকে এজেকে প্রায় হাইজ্যাক করে নিয়েছে।

আরও পড়ুন  ১৬ বছরের ডাউম্যান-ম্যাজিক,আর্সেনাল পাচ্ছে শিরোপার গ্ৰান

হঠাৎ করেই আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ৯১ মিলিয়ন ডলারের ট্রান্সফার চুক্তি সম্পন্ন করেছে। যদিও এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি, তবে এজে আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন, তা এখন নিশ্চিত।

বুধবার দিনের শুরু থেকে বিকাল পর্যন্ত টটেনহ্যাম জানতো যে, তারা ক্রিস্টাল প্যালেস থেকে এজেকে কিনতে যাচ্ছে এবং এ লক্ষ্যে চুক্তির কাগজপত্রও প্রস্তুত করছিল। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এজের কথাবার্তা প্রায় নিশ্চিত ছিল। এরই মধ্যে আর্সেনাল তাদের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের ইনজুরির কারণে অনিশ্চয়তায় পড়ে যায়।

হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে হাভার্টজ, তাই শেষ মুহূর্তে আর্সেনাল এবেরেচি এজেকে কেনার দৌড়ে যোগ দেয়। তারা প্রথমে এজের সঙ্গে যোগাযোগ করে এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে চুক্তি করে। এরপর ক্রিস্টাল প্যালেসের সঙ্গে আলোচনা শুরু করে।

প্যালেসকে রাজি করানোর জন্য আর্সেনাল ৬০ মিলিয়ন পাউন্ড এবং অ্যাড-অনস হিসেবে আরও ৭ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেয়। সব মিলিয়ে ৬৭ মিলিয়ন পাউন্ড বা ৯১ মিলিয়ন ডলারে প্যালেসকে রাজি করায় আর্সেনাল, এবং এর মাধ্যমে তারা টটেনহ্যামের সম্ভাব্য খেলোয়াড়কে নিজেদের দলে ভিড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রান্সফার ‘হাইজ্যাক’: প্রতিদ্বন্দ্বীর নাকের ডগা থেকে তারকা দলে নিল আর্সেনাল

আপডেট সময় ১২:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বেশ কিছুদিন ধরে সবকিছু যেভাবে এগোচ্ছিল, তাতে নিশ্চিত মনে হচ্ছিল যে ক্রিস্টাল প্যালেস থেকে এবেরেচি এজে চলতি মৌসুমে টটেনহ্যাম হটস্পারে যোগ দেবেন। দুই ক্লাবের মধ্যে আলোচনা অনেকদূর এগিয়ে গিয়েছিল, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা ছিল। কিন্তু আচমকা আর্সেনাল টটেনহ্যামের কাছ থেকে এজেকে প্রায় হাইজ্যাক করে নিয়েছে।

আরও পড়ুন  দেম্বেলে–দোন্নারুম্মা জাদুতে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি