ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

মাগুরার সেই শিশুর লড়াই শেষ, সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন মাগুরার সেই শিশু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ এর দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের বিচার কাজ শুরু: আইন উপদেষ্টা

তিনি জানান, সকালে শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দফায় সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হলে তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু দুপুর ১২টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর দেওয়ার পরও তার হৃদযন্ত্র আর সক্রিয় হয়নি। শেষ পর্যন্ত দুপুর ১টা ৩০এর দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিশুটির এই করুণ পরিণতি পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এনেছে। চিকিৎসকরাও প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচাতে না পারায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

শিশুটির চিকিৎসা নিয়ে শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সিএমএইচে আনা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে ফেরানো সম্ভব হয়নি।

শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনরা এ মৃত্যুকে মেনে নিতে পারছেন না। এ ঘটনায় সমাজের বিভিন্ন মহল থেকে শিশুদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে

নিউজটি শেয়ার করুন

মাগুরার সেই শিশুর লড়াই শেষ, সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ

আপডেট সময় ০১:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন মাগুরার সেই শিশু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ এর দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে