ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

বরিশাল বিভাগে বেড়িবাঁধের অরক্ষিত অবস্থা: বর্ষার আগে সংস্কারের জোর দাবি, সম্বল হারানোর শঙ্কায় আড়াই লাখ মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 500

ছবি সংগৃহীত

বরিশাল বিভাগের বেশিরভাগ বেড়িবাঁধ বর্তমানে অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে যদি এদের সংস্কার না করা হয়, তবে দক্ষিণাঞ্চলের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নদীভাঙনের কারণে আড়াই লাখ মানুষ তাদের ভিটেমাটি ও শেষ সম্বল হারানোর শঙ্কায় রয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, প্রায় ২০০ কিলোমিটার বেড়িবাঁধের জরুরি সংস্কারের প্রয়োজন, তবে এই কাজে প্রয়োজনীয় অর্থ এখনো বরাদ্দ হয়নি। আপৎকালীন কিছু মেরামত কাজ চলছে, তবে তা পর্যাপ্ত নয়।

আরও পড়ুন  সংস্কার কম চাইলে ডিসেম্বরেই হতে পারে নির্বাচন: প্রধান উপদেষ্টা 

বরগুনার পাথরঘাটার রূপদোন এলাকায় বিষখালী নদীর তীরে বেড়িবাঁধের বেহাল দশা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলেও এক বছরেও মেরামত হয়নি। ফলে পাঁচটি গ্রামের প্রায় দুই লাখ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

এছাড়া পটুয়াখালীতে আগুনমুখা নদী একের পর এক গ্রাস করছে গলাচিপা উপজেলার কয়েকটি গ্রাম। আগামী বর্ষায় এই অঞ্চলে আরও কয়েকটি গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। রাঙ্গাবালী, কলাপাড়া, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বাসিন্দারা জলোচ্ছ্বাসের আতঙ্কে রয়েছেন।

ঝালকাঠিতে সুগন্ধা ও বিশখালি নদীর তীব্র ভাঙনে ৫০টি গ্রামের মানুষ বিপদে। দীর্ঘদিন ধরে তারা নদীভাঙনের শিকার হলেও কোনো সহায়তা পাননি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এ দুটি নদীর তীরে প্রায় ১০০ কিলোমিটার বাঁধ নির্মিত হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ বাঁধ ভেঙে গেছে।

ভোলার তজুমদ্দিনের দড়ি চাঁদপুর গ্রামের মেঘনা পাড়ে প্রায় ২ কিলোমিটার বাঁধ গত দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ২০২৩ সালে নতুন বাঁধ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করলেও কাজ শুরু হয়নি। ফলে এখানকার বাসিন্দারা মেঘনার জলোচ্ছ্বাসের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হান্নান জানিয়েছেন, বরিশাল বিভাগে প্রায় ৩,০০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৯৭ কিলোমিটার জরুরি সংস্কারের প্রয়োজন। এতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় হবে। তবে, অর্থ বরাদ্দ পাওয়ার পরই কাজ শুরু হবে।

এখনই প্রয়োজন, বর্ষার আগেই বেড়িবাঁধগুলো সংস্কার করা না হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।

নিউজটি শেয়ার করুন

বরিশাল বিভাগে বেড়িবাঁধের অরক্ষিত অবস্থা: বর্ষার আগে সংস্কারের জোর দাবি, সম্বল হারানোর শঙ্কায় আড়াই লাখ মানুষ

আপডেট সময় ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বরিশাল বিভাগের বেশিরভাগ বেড়িবাঁধ বর্তমানে অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে যদি এদের সংস্কার না করা হয়, তবে দক্ষিণাঞ্চলের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নদীভাঙনের কারণে আড়াই লাখ মানুষ তাদের ভিটেমাটি ও শেষ সম্বল হারানোর শঙ্কায় রয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, প্রায় ২০০ কিলোমিটার বেড়িবাঁধের জরুরি সংস্কারের প্রয়োজন, তবে এই কাজে প্রয়োজনীয় অর্থ এখনো বরাদ্দ হয়নি। আপৎকালীন কিছু মেরামত কাজ চলছে, তবে তা পর্যাপ্ত নয়।

আরও পড়ুন  শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান