ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঝিনাইদহে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 371

ছবি সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামে খাসজমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালাপাড়া গ্রামের কুমার নদের খাসজমি দীর্ঘদিন ধরে সরকার থেকে বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করে আসছিলেন গ্রামের সেলিম হোসেন। তবে গত ৬ আগস্ট, একই গ্রামের আমিরুল ওই জমির একটি অংশ নিজের দাবি করে দখলে নেন। এর পর থেকেই সেলিম ও আমিরুলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আরও পড়ুন  ঝিনাইদহে চরমপন্থী নেতা-কর্মীদের হত্যাকাণ্ডে নিহত ৩, আতঙ্কিত স্থানীয়রা

এর আগে সামাজিক ইস্যু নিয়েও তাদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সর্বশেষ গত শুক্রবার, আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের দুই সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করেন। এই ঘটনার পর, শনিবার রাতে সেলিম সমর্থকরা বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে আমিরুলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতিতে সংঘর্ষ থামানো সম্ভব হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, সংঘর্ষ পুনরায় এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।এদিকে, খাসজমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে, যা গ্রামে জনজীবনকে অস্থিতিশীল করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

আপডেট সময় ০৮:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামে খাসজমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালাপাড়া গ্রামের কুমার নদের খাসজমি দীর্ঘদিন ধরে সরকার থেকে বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করে আসছিলেন গ্রামের সেলিম হোসেন। তবে গত ৬ আগস্ট, একই গ্রামের আমিরুল ওই জমির একটি অংশ নিজের দাবি করে দখলে নেন। এর পর থেকেই সেলিম ও আমিরুলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আরও পড়ুন  ঝিনাইদহে একই রাতে ৩০টি দোকানে চুরি