ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ও স্ত্রী বেটসির মৃত্যুর রহস্য উদঘাটন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 468

ছবি সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান এবং তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ অবশেষে উদঘাটিত হয়েছে। শুক্রবার, নিউ মেক্সিকো পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে পায়, যা প্রকাশ করে তাদের মৃত্যুর আসল কারণ।

রিপোর্টে জানা গেছে, ৯৫ বছরের জিন হ্যাকম্যানের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, পাশাপাশি তাঁর মস্তিষ্কে অ্যালঝাইমার্স রোগের প্রভাবও ছিল। অন্যদিকে, তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। এই ভাইরাসটি সাধারণত ইঁদুরের মল থেকে ছড়ায় এবং এটি একটি বিরল ও মারাত্মক রোগ।

আরও পড়ুন  অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ”: এক নতুন অধ্যায়ের সূচনা, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন, আর জিনের মৃত্যু ঘটে ১৮ ফেব্রুয়ারি। অ্যালঝাইমার্সের কারণে জিন হয়তো স্ত্রীর মৃত্যুর খবর পুরোপুরি অনুভব করতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে যে, দীর্ঘদিন ধরে জিনের পেটে খাবার পড়েনি, যা তার স্বাস্থ্য খারাপ হওয়ার একটি কারণ হতে পারে।

এই ঘটনার পর, নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সান্তা ফে এলাকার একটি কটেজে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় তাঁদের সঙ্গে ছিল মৃত পোষা কুকুরও। মৃতদেহ উদ্ধারের পর, জিন ও বেটসির মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক রহস্য সৃষ্টি হয়েছিল, যা এখন স্পষ্ট হয়েছে।

জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক অদ্বিতীয় অভিনেতা, যিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেন। তাঁর আকস্মিক মৃত্যুর পর, চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখযোগ্য, জিনের বয়স ছিল ৯৫ এবং বেটসির ৬৩।

নিউজটি শেয়ার করুন

হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ও স্ত্রী বেটসির মৃত্যুর রহস্য উদঘাটন

আপডেট সময় ০৪:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান এবং তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ অবশেষে উদঘাটিত হয়েছে। শুক্রবার, নিউ মেক্সিকো পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে পায়, যা প্রকাশ করে তাদের মৃত্যুর আসল কারণ।

রিপোর্টে জানা গেছে, ৯৫ বছরের জিন হ্যাকম্যানের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, পাশাপাশি তাঁর মস্তিষ্কে অ্যালঝাইমার্স রোগের প্রভাবও ছিল। অন্যদিকে, তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। এই ভাইরাসটি সাধারণত ইঁদুরের মল থেকে ছড়ায় এবং এটি একটি বিরল ও মারাত্মক রোগ।

আরও পড়ুন  স্পাইডারম্যানের নতুন রেকর্ড