ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ফেরতের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 469

ছবি: সংগৃহীত

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

আরও পড়ুন  বন্যার পর নেপালে মরদেহের চাপ, মর্গে জায়গা না পেয়ে ড্রাই আইস ও শ্মশানের প্রস্তুতি

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার ভোরে আল আমিনসহ কয়েকজন যুবক সীমান্তে গরু আনতে গেলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গোলাগুলির পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা জানতে পারেন, সীমান্তের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা ছবির মাধ্যমে মরদেহটি আল আমিনের বলে শনাক্ত করেন। তবে ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করেছে। একই সঙ্গে নিহতের মরদেহ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।

সীমান্তে গুলির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত মরদেহ ফেরতের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ফেরতের দাবি

আপডেট সময় ০৫:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

আরও পড়ুন  জৈন্তাপুরে ১৯ জন নাগরিককে পুশইন করলো বিএসএফ