ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, তিনজন আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 587

ছবি: সংগৃহীত

নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে দুর্বৃত্তদের বোমা হামলায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোবরা নতুন স্ট্যান্ডের বিএনপি অফিসে কয়েকজন নেতাকর্মী আলোচনা করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, গোবরা গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী গুরুতর আহত হন।

আরও পড়ুন  বাগেরহাটে বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, স্থগিত সভা

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। তবে আহত সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।”

এদিকে, হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, তিনজন আহত

আপডেট সময় ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে দুর্বৃত্তদের বোমা হামলায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোবরা নতুন স্ট্যান্ডের বিএনপি অফিসে কয়েকজন নেতাকর্মী আলোচনা করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, গোবরা গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী গুরুতর আহত হন।

আরও পড়ুন  শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত বিএনপির