০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
‘২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে না তো?’—নাহিদ ইসলাম ইতোকোতর্মিতো – বরফের রাজ্যে মানুষের বসতি উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিরাপত্তার কারণেই ভারতে খেলবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে সরকারও সিদ্ধান্তে অটল কেউ চিরদিন বাঁচে না’—হাসিনা যুগ নিয়ে জয়ের বক্তব্য আপনারা ভালা আছেন নি?’ সিলেটে তারেক রহমান সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র ফাইনালের টিকিট রাজশাহীর, হতাশ সিলেট গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১ ডা. জুবাইদার মতো আমিও আপনাদের সন্তান: তারেক রহমান

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, তিনজন আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 131

ছবি: সংগৃহীত

নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে দুর্বৃত্তদের বোমা হামলায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোবরা নতুন স্ট্যান্ডের বিএনপি অফিসে কয়েকজন নেতাকর্মী আলোচনা করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, গোবরা গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী গুরুতর আহত হন।

[bsa_pro_ad_space id=2]

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। তবে আহত সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।”

এদিকে, হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আর না ঘটে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, তিনজন আহত

আপডেট সময় ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫