ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার
কানাডার সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ট্রুডো:

ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জোর প্রতিবাদ, রাজা চার্লসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 312

ছবি সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা পোষণ করায় এই উদ্বেগ আরও বেড়ে গেছে। এ ব্যাপারে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করছেন।

সোমবার, এক বিবৃতিতে ট্রুডো বলেন, ‘‘রাজা চার্লসের সঙ্গে আমার অগ্রাধিকার হবে কানাডার সার্বভৌমত্ব রক্ষা করা।’’ তিনি আরও জানান, রাজা চার্লসের সঙ্গে বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কানাডার রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসের দায়িত্ব রয়েছে।

আরও পড়ুন  সিরিয়ার স্থিতিশীলতায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস ট্রাম্পের

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালে রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো ১৪টি কমনওয়েলথ দেশেও তিনি রাষ্ট্রীয় প্রধান।

ট্রুডো এসময় বলেন, ‘‘আমাদের নাগরিকদের কাছে সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’’ তিনি আরও বলেন, ‘‘কানাডা ও এর নাগরিকদের জন্য আমরা সর্বদা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সার্বভৌমত্ব রক্ষা আমাদের প্রধান লক্ষ্য।’’

ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। এর ফলে বাণিজ্য শুল্কের খরচ কমবে এবং করের পরিমাণও কমবে। তবে, ট্রুডো এই ইঙ্গিতের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

গত মাসে, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ঘোষণা দেন যে, দেশটির সার্বভৌমত্ব কোনোভাবেই আঘাত পেতে পারে না। এছাড়া, ট্রাম্পের এই ইচ্ছার সাথে কানাডার প্রাকৃতিক সম্পদের সম্পর্ক রয়েছে, যা তিনি কখনও মেনে নেবেন না বলে জানান।

এদিকে, ট্রুডো জানিয়ে দিয়েছেন যে, জনমত জরিপে দলের অবস্থা খারাপ হওয়ার পর তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার থেকে একচুলও পিছু হটবেন না।

নিউজটি শেয়ার করুন

কানাডার সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ট্রুডো:

ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জোর প্রতিবাদ, রাজা চার্লসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার

আপডেট সময় ০২:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা পোষণ করায় এই উদ্বেগ আরও বেড়ে গেছে। এ ব্যাপারে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করছেন।

সোমবার, এক বিবৃতিতে ট্রুডো বলেন, ‘‘রাজা চার্লসের সঙ্গে আমার অগ্রাধিকার হবে কানাডার সার্বভৌমত্ব রক্ষা করা।’’ তিনি আরও জানান, রাজা চার্লসের সঙ্গে বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কানাডার রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসের দায়িত্ব রয়েছে।

আরও পড়ুন  বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের