ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা হুতি দমনে যুক্ত হতে চায় ইসরাইল, সৌদি যুবরাজের অসম্মতি আবুধাবি টেস্টে লিটনের বিশ্বরেকর্ড দিল্লির আন্দোলনে বাংলাদেশের হাত আছে: দিলীপ ঘোষ দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল বিদ্যুৎ-পানি ছাড়াই কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 549

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের চেষ্টা থেমে নেই। তারা এখনো দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।’’

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘যখন সরকার গঠন হয়েছিল, তখন আমি কখনো ভাবিনি যে আমি দেশের প্রধান হব। এমন একটি দেশে, যেখানে সবকিছু এলোমেলো, তখন আমাদের কাজ ছিল ধ্বংসস্তূপের মধ্যে থেকে নতুন সম্ভাবনা বের করা। আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবন সহজ করা।’’

আরও পড়ুন  জাপান সফরে ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

ড. ইউনূস বলেন, ‘‘এই দেশটি গত ১৬ বছর কোনো উন্নতি করতে পারেনি। তিনটি নির্বাচনের পরেও ভোটারের কোনো দেখা নেই। দুর্নীতি এবং ব্যর্থতার মাঝে আমাদের কাজ ছিল সংস্কারের মাধ্যমে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা।’’
অন্তর্বর্তী সরকার অর্থনীতি সহজ করাসহ দেশ-বিদেশে আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি। ‘‘আমরা সারা বিশ্বে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা কোনো প্রশ্নের বিষয় নয়। দেশের মানুষেরও আমাদের ওপর আস্থা রয়েছে।’’

রাজনৈতিক দলের মধ্যে ফাটল নিয়ে তিনি বলেন, ‘‘রাজনৈতিক বক্তব্যের মাঝে কিছু পার্থক্য থাকলেও, এর মানে এই নয় যে ঐক্যের মাঝে ফাটল ধরেছে।’’ ছাত্রদের রাজনৈতিক দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার তাদের কোনো সাহায্য প্রদান করে না। যারা রাজনীতি করতে চায়, তারা ইস্তফা দিয়ে বাইরে চলে গেছে।’’

সেনাবাহিনীর সহযোগিতা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘‘সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আমি তাদের সমর্থন জানাই।’’ ড. ইউনূস স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপন্ন হওয়ার বিষয়ে বলেন, ‘‘এটা সবসময় একটি হুমকি হয়ে থাকে। একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেলেও তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে, এই বিপদ সবসময় আমাদের সামনে রয়েছে।’’

এদিকে, সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’

আপডেট সময় ০১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের চেষ্টা থেমে নেই। তারা এখনো দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।’’

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘যখন সরকার গঠন হয়েছিল, তখন আমি কখনো ভাবিনি যে আমি দেশের প্রধান হব। এমন একটি দেশে, যেখানে সবকিছু এলোমেলো, তখন আমাদের কাজ ছিল ধ্বংসস্তূপের মধ্যে থেকে নতুন সম্ভাবনা বের করা। আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবন সহজ করা।’’

আরও পড়ুন  কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য’ তত্ত্ব নিয়ে আজ বিশেষ বক্তৃতা রাখবেন প্রধান উপদেষ্টা