১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 122

ছবি সংগৃহীত

ভোলা, ৮ জুলাই ২০২৫: ভোলায় মো. মতলব ফরাজী (৫৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া এলাকার সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মতলব ফরাজী একই ইউনিয়নের ফরাজী বাড়ির আব্দুল মুনফ ফরাজীর ছেলে।

নিহতের ছেলে মো. ওমর ফারুক এবং স্থানীয়রা জানান, মতলব ফরাজী দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত সাড়ে ৮টার দিকে চর কুমারিয়া এলাকার বারেক মিয়ার বাড়ি সংলগ্ন সড়কে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা ও স্থানীয়দের দাবি, নিহত মতলব ফরাজীর কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তাদের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে কুপিয়ে হত্যা করেছে।

বিজ্ঞাপন

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। একই সাথে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫