ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই

টাঙ্গাইলের নাগরপুরে টমেটো চাষে ব্যাপক সাফল্য, তবে দাম কমে বিপাকে কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 583

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলে এবার ব্যাপক হারে টমেটো চাষ হয়েছে, এবং বিষমুক্ত টমেটো উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। তবে চাষিরা এখন এক বড় সমস্যার মুখে দামের ব্যাপক হ্রাস। ফলন ভালো হলেও, কম দামে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যার ফলে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

চাষিরা জানিয়েছেন, শুরুতে প্রতি মণ টমেটো ২,০০০ থেকে ২,৫০০ টাকা দরে বিক্রি হলেও, বর্তমানে তা কমে ৩০০ থেকে ৫০০ টাকা মণ দরে চলে এসেছে। উৎপাদন বেশি হলেও, বাজারে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।

আরও পড়ুন  পাটের রং-দামে খুশি কৃষক, বাড়ছে চাষের আগ্রহ

কৃষক বাদশা মিয়া জানান, “১১৫ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। ফলন ভালো, কিন্তু বাজারে ৩০০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। আগে প্রতি মণ ১,৫০০ থেকে ২,০০০ টাকা দামে বিক্রি হত। এখন সার ও বীজের দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে, আর টমেটো বিক্রি করতে গিয়ে লোকসান হতে পারে।”

এছাড়া কৃষক রুবেল ইসলাম বলেন, “টমেটো বিক্রি করতে গিয়ে ক্রেতার অভাব দেখা যাচ্ছে। দাম কম এবং খরচ বেশি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।”

এদিকে, উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছরে ১৫২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বাড়তি। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছেত মিয়া বলেছেন, “বর্তমানে কৃষকরা ৩০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করছেন। দাম যদি ৪০ থেকে ৫০ টাকা কেজি হয়, তাহলে তারা ভালো লাভ পেতেন।”

কৃষকরা সরকারের কাছে সহায়তা ও দামের উন্নতির জন্য আশাবাদী। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান জানিয়েছেন, “নাগরপুরে টমেটো চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমরা কৃষকদের সার্বিক সহযোগিতা করছি।”

এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য সরকারী সাহায্য ও দামের উন্নতি কামনা করছেন চাষিরা।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের নাগরপুরে টমেটো চাষে ব্যাপক সাফল্য, তবে দাম কমে বিপাকে কৃষকরা

আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলে এবার ব্যাপক হারে টমেটো চাষ হয়েছে, এবং বিষমুক্ত টমেটো উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। তবে চাষিরা এখন এক বড় সমস্যার মুখে দামের ব্যাপক হ্রাস। ফলন ভালো হলেও, কম দামে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যার ফলে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

চাষিরা জানিয়েছেন, শুরুতে প্রতি মণ টমেটো ২,০০০ থেকে ২,৫০০ টাকা দরে বিক্রি হলেও, বর্তমানে তা কমে ৩০০ থেকে ৫০০ টাকা মণ দরে চলে এসেছে। উৎপাদন বেশি হলেও, বাজারে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।

আরও পড়ুন  টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে মার্চ থেকে শুরু কার্যক্রম করবে সরকার 