ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৬১৮, অভিযান অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 446

ছবি সংগৃহীত

সারাদেশে চলমান বিশেষ অভিযানে আবারও বড় সংখ্যক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যা মোট গ্রেপ্তারের সংখ্যা ১,৪০৪ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জব্দ করা হয়েছে একটি দেশীয় এলজি, দুটি টিপ ছোড়া, চারটি চাকু, একটি লোহার রড, একটি কার্তুজ, একটি ছুরি ও একটি সুইচ গিয়ার।

আরও পড়ুন  দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়, যা দেশের বিভিন্ন স্থানে এখনো অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে একই অভিযানে ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি অন্যান্য মামলার ৯১৪ জনকে আটক করা হয়। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

সরকার জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চালানো হচ্ছে এবং এর মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৬১৮, অভিযান অব্যাহত

আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

সারাদেশে চলমান বিশেষ অভিযানে আবারও বড় সংখ্যক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যা মোট গ্রেপ্তারের সংখ্যা ১,৪০৪ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানের অংশ হিসেবে অস্ত্র উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জব্দ করা হয়েছে একটি দেশীয় এলজি, দুটি টিপ ছোড়া, চারটি চাকু, একটি লোহার রড, একটি কার্তুজ, একটি ছুরি ও একটি সুইচ গিয়ার।

আরও পড়ুন  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬