ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার নতুন সেনা মোতায়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 299

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া চলতি বছর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে নতুন করে আরও সেনা পাঠিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সামরিক সূত্রের বরাতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিউলভিত্তিক ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটি ১,০০০-এর বেশি সামরিক কর্মী রাশিয়ায় প্রেরণ করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া আরও সেনা পাঠানোর পরিকল্পনা করছে। তবে, তারা কোথায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। কারণ, সৈন্যরা উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর চংজিন ও নাজিন ত্যাগ করার পর তাদের গতিবিধি অনুসরণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সরব অংশগ্রহণ, পাঠানো হলো আরও ৩০০০ সৈন্য

সিউল দাবি করেছে, গত বছরের অক্টোবর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইন কুরস্কে প্রায় ১১,০০০ সেনা মোতায়েন করেছে। ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে ৪,০০০-এর বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, নতুন করে পাঠানো সেনাদেরও কুরস্কেই মোতায়েন করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার প্রায় ৩,০০০ সেনা নিহত বা আহত হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, পিয়ংইয়ং আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম রাশিয়ার জন্য পাঠাতে পারে।

“উত্তর কোরিয়া যদি রাশিয়াকে আরও সেনা ও সামরিক সহায়তা পাঠায়, তবে এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে,” বলেন জেলেনস্কি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানালেও জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার নতুন সেনা মোতায়েন

আপডেট সময় ০৬:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

উত্তর কোরিয়া চলতি বছর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে নতুন করে আরও সেনা পাঠিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সামরিক সূত্রের বরাতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিউলভিত্তিক ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটি ১,০০০-এর বেশি সামরিক কর্মী রাশিয়ায় প্রেরণ করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া আরও সেনা পাঠানোর পরিকল্পনা করছে। তবে, তারা কোথায় মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। কারণ, সৈন্যরা উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর চংজিন ও নাজিন ত্যাগ করার পর তাদের গতিবিধি অনুসরণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  ইউক্রেনে আবারও মার্কিন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা ট্রাম্পের