ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 382

ছবি: সংগৃহীত

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে, যাতে সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারে ও নিরাপদে চলাফেরা করতে পারে।”

আরও পড়ুন  পুলিশের কোনো সদস্য সিভিল পোশাকে আসামি ধরতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি জানান, রাজধানীর পরিস্থিতি নজরদারিতে রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি টহল ও ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। উপদেষ্টা সতর্ক করে বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা অপরাধীদের সক্রিয় হতে সুযোগ করে দেয়। এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।” এ সময় তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। থানা পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্বপ্রাপ্তদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

এছাড়া তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশী মোড়ের চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্যদের নির্দেশনা দেন। টেকনিক্যাল মোড় ও মিরপুর থানা মোড়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন। উপস্থিত জনতা সামগ্রিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, চেকপোস্ট ও যৌথ অভিযান কার্যকরভাবে চলছে।” রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ পরিদর্শন শেষে তিনি বারিধারার বাসভবনে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে, যাতে সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারে ও নিরাপদে চলাফেরা করতে পারে।”

আরও পড়ুন  দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের চক্রান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি