ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 292

ছবি সংগৃহীত

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হচ্ছে, যা বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি। গবেষণা অনুযায়ী, এসির থার্মোস্ট্যাট ২৫ ডিগ্রি বা তার বেশি রাখলে বিদ্যুতের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

আরও পড়ুন  সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

সরকারি নির্দেশনা অনুযায়ী:

১. সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি রাখতে হবে।
২. বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সচেতন করতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা না গেলে লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে দেশ। তাই সবার সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই বিদ্যুৎ সাশ্রয়ে মূল চাবিকাঠি।

সরকারের এই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা

আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হচ্ছে, যা বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি। গবেষণা অনুযায়ী, এসির থার্মোস্ট্যাট ২৫ ডিগ্রি বা তার বেশি রাখলে বিদ্যুতের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

আরও পড়ুন  সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধন অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা