ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

গাজায় ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর , উত্তেজনা তুঙ্গে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 392

ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যেই নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যেকোনো মুহূর্তে গাজায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত ইসরাইলি বাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। হামাসের সংঘবদ্ধ বাহিনী প্রায় ধ্বংস করে দিয়েছি। আমাদের লক্ষ্য পরিষ্কার সম্পূর্ণ বিজয় অর্জন।” তিনি আরও জানান, যুদ্ধের লক্ষ্য আলোচনা বা অন্য উপায়ে হলেও নিশ্চিতভাবে সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  গাজায় ফের রক্তগঙ্গা, ইসরায়েলি হামলায় নিহত হামাসের মুখপাত্রসহ শতাধিক

এদিকে, গাজায় আটকে থাকা ইসরাইলি বন্দিদের মুক্তির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা করেনি তেল আবিব। হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। সংগঠনটি বলছে, এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরাইলি সেনাবাহিনী, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে মিশর, জর্ডান বা অন্য তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে তিনি স্পষ্ট জানান, ট্রাম্পের পরিকল্পনাটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গাজায় নতুন করে যুদ্ধের হুমকি এবং পশ্চিম তীরে সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর , উত্তেজনা তুঙ্গে

আপডেট সময় ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যেই নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যেকোনো মুহূর্তে গাজায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত ইসরাইলি বাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। হামাসের সংঘবদ্ধ বাহিনী প্রায় ধ্বংস করে দিয়েছি। আমাদের লক্ষ্য পরিষ্কার সম্পূর্ণ বিজয় অর্জন।” তিনি আরও জানান, যুদ্ধের লক্ষ্য আলোচনা বা অন্য উপায়ে হলেও নিশ্চিতভাবে সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  ফিলিস্তিনিদের ওপর হামলা: গাজায় ৩১ জনের প্রাণহানি