ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 388

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে রয়েছে, তবে তার নেতৃত্বেই এই যুদ্ধ প্রতিহত করা সম্ভব। মায়ামিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যা দ্য ওয়ালের মাধ্যমে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যদি আরও এক বছর ক্ষমতায় থাকতেন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে যেত। তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনো লাভ নেই। তবে আমি নিশ্চিত করে বলছি, আপনি যুদ্ধের কাছাকাছি রয়েছেন। যদি বাইডেন প্রশাসন আর এক বছর থাকত, তাহলে যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখন তা হবে না, কারণ আমি এসেছি।”

আরও পড়ুন  বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিতের শঙ্কা

তিনি আরও জানান, আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না, তবে যুদ্ধ বাঁধলে তা থামানোর ব্যবস্থা নেবেন। ট্রাম্প বলেন, “আমরা অর্থহীন ও সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেদের যুদ্ধে জড়াব না, কিন্তু অন্যদের চেয়ে শক্তিশালী থাকব। যদি কখনো যুদ্ধ হয়, আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি, এমন কিছু ঘটবে না।”

বক্তব্যের সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে, অথচ ইউরোপ থেকে কোনো প্রতিদান পাচ্ছে না।

ট্রাম্পের মতে, “জেলেনস্কি আমেরিকাকে এমন এক যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে রাজি করিয়েছেন, যা একপ্রকার অসম্ভব। ইউরোপও এত টাকা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু করাই প্রয়োজন ছিল না।”

নিউজটি শেয়ার করুন

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে রয়েছে, তবে তার নেতৃত্বেই এই যুদ্ধ প্রতিহত করা সম্ভব। মায়ামিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যা দ্য ওয়ালের মাধ্যমে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যদি আরও এক বছর ক্ষমতায় থাকতেন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে যেত। তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনো লাভ নেই। তবে আমি নিশ্চিত করে বলছি, আপনি যুদ্ধের কাছাকাছি রয়েছেন। যদি বাইডেন প্রশাসন আর এক বছর থাকত, তাহলে যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখন তা হবে না, কারণ আমি এসেছি।”

আরও পড়ুন  ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প, তালিকায় পোপ ফ্রান্সিসও