ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
প্রাথমিক শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল: পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে আন্দোলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার রাজধানীর শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয় এবং জলকামান নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

দুপুর তিনটার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রায় সহস্রাধিক আন্দোলনকারী অংশ নেন। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে তাঁরা হাইকোর্ট মাজারের দিকে রওনা হন। পরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দেয় এবং বিকেল চারটার কিছু আগে জলকামান নিক্ষেপ করে। তবে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন এবং রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।

আরও পড়ুন  শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক হোসেন

আন্দোলনকারীদের একজন, নাজমুন নাহার বলেন, “একই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা চাকরি পেয়েছেন, অথচ তৃতীয় ধাপে আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটা চরম বৈষম্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।”

চাকরিবঞ্চিত এই আন্দোলনকারীরা জানান, টানা ১১ দিন ধরে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন। এর আগেও তাঁদের ওপর তিনবার পুলিশ বলপ্রয়োগ করেছে, জলকামান, লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৩১ অক্টোবর ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। কিন্তু কয়েকজনের রিটের কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত হয়। পরে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট নিয়োগ বাতিলের রায় দেয়, যা চাকরিপ্রত্যাশীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল: পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে আন্দোলন

আপডেট সময় ০৬:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার রাজধানীর শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয় এবং জলকামান নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

দুপুর তিনটার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রায় সহস্রাধিক আন্দোলনকারী অংশ নেন। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে তাঁরা হাইকোর্ট মাজারের দিকে রওনা হন। পরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দেয় এবং বিকেল চারটার কিছু আগে জলকামান নিক্ষেপ করে। তবে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন এবং রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।

আরও পড়ুন  আবারও আন্দোলন শুরু হয়ে গেছে: ডা. শফিকুর রহমান