ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঢাবির ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে ফিরছে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’ নামে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 102

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বার থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আগের নামের নামফলক পুনরায় স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের মূল প্রবেশদ্বার থেকে নামফলকটি অপসারণের কার্যক্রম শুরু হয়।

হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, হলের সামনে এসে অনেকে নাম নিয়ে বিভ্রান্তিতে পড়তেন। আগের নাম ফিরিয়ে আনার মাধ্যমে সেই বিভ্রান্তি আর থাকবে না।

আরও পড়ুন  ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা

আব্দুল্লাহ আল নোমান জানান, হল প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ বলেন, দীর্ঘদিন ধরে হলের নাম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছিল। অভিভাবকেরা হলের গেটে ভিন্ন নাম দেখে বিভ্রান্ত হয়ে পড়তেন। অনলাইনে কোনো পণ্য অর্ডার করলেও ডেলিভারিম্যানদের একই ধরনের বিড়ম্বনায় পড়তে হতো।

তিনি বলেন, প্রায় দেড় মাস আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে হলটির আগের নাম রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফোনে যোগাযোগ করা হলে তিনি অফিসে গিয়ে সরেজমিনে কথা বলার পরামর্শ দেন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বারে থাকা নামফলক পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক স্থাপন করেছিলেন। পরে ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করেছিল।

নিউজটি শেয়ার করুন

ঢাবির ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে ফিরছে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’ নামে

আপডেট সময় ০৫:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বার থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আগের নামের নামফলক পুনরায় স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের মূল প্রবেশদ্বার থেকে নামফলকটি অপসারণের কার্যক্রম শুরু হয়।

হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, হলের সামনে এসে অনেকে নাম নিয়ে বিভ্রান্তিতে পড়তেন। আগের নাম ফিরিয়ে আনার মাধ্যমে সেই বিভ্রান্তি আর থাকবে না।

আরও পড়ুন  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন