ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

নিরাপত্তা ও উন্নয়নই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি : প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 386

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, সুসংগঠিত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত প্রয়াস অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাহিনীর সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই বাহিনী সমাজের সুরক্ষা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় কার্যকর ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুন  জুলাই সনদ করব এটাই আমাদের প্রধান লক্ষ্য : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জাতীয় সংকটে আনসার সদস্যদের অবদান প্রশংসনীয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় বাহিনীরও বহুমুখী সংস্কার চলছে। শিল্পকারখানা, আর্থিক প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ৫০ হাজারেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি সুসংহত রাখতে দেশের কূটনৈতিক মিশনগুলোতে বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, যুবসমাজকে কর্মসংস্থানে সম্পৃক্ত করা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীর অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ আগামীতে আরও জনমুখী হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রমাগত উন্নয়ন ও দেশ গঠনে তাদের অব্যাহত অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বাহিনীর আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা ও উন্নয়নই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, সুসংগঠিত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত প্রয়াস অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাহিনীর সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই বাহিনী সমাজের সুরক্ষা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় কার্যকর ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুন  টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই , প্রশ্ন উঠেছে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে