ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ: মূল্যস্ফীতি ও বিনিয়োগে নজর বাংলাদেশ ব্যাংকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 393

ছবি সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের জন্য এ নীতি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তীব্র অর্থনৈতিক চাপে এবারের মুদ্রানীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময়হারের স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর থাকবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নজর। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদহার স্থিতিশীল রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন  রাষ্ট্রীয় শিল্পে বেসরকারি বিনিয়োগের আহ্বান বিডা চেয়ারম্যানের

অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে বড় ধরনের অর্থনৈতিক উন্নতি না হলেও অবনতির ধারা রোধ করা গেছে। বিশেষ করে অর্থপাচার রোধে কঠোর নীতির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মতো হ্রাস পাচ্ছে না। বর্তমানে রিজার্ভ স্থিতিশীল রয়েছে ২০ বিলিয়ন ডলারের ঘরে। গত সপ্তাহের তথ্য অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ২০.২০ বিলিয়ন ডলারে।

বিশ্লেষকরা মনে করছেন, ব্যবসায়ীদের আস্থা ফেরানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কার্যকর ও সুসমন্বিত মুদ্রানীতি গ্রহণ জরুরি। আজকের ঘোষণায় এসব দিক কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে অর্থনীতি সংশ্লিষ্টদের আগ্রহ তুঙ্গে।

নিউজটি শেয়ার করুন

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ: মূল্যস্ফীতি ও বিনিয়োগে নজর বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় ০১:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের জন্য এ নীতি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তীব্র অর্থনৈতিক চাপে এবারের মুদ্রানীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময়হারের স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর থাকবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নজর। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদহার স্থিতিশীল রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন  পিরোজপুরে শতবর্ষী হাট পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, ভবিষ্যতে বিনিয়োগের আশ্বাস