ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

প্রেমিকার হাত কেটে দ্বীখন্ডিত করে, বাবা-মাকে আহত করে পালালো প্রেমিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 30

ছবি : সংগৃহীত

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এতে তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তার বাবা ও মা। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার, ২৫ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাওন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

আরও পড়ুন  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন প্রেমিক আত্মগোপনে

হামলায় আহতরা হলেন সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, শাওন ও স্মৃতি আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সম্পর্কের সূত্র ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একপর্যায়ে শাওন ওই বাড়িতে প্রবেশ করে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। একপর্যায়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে সূত্রগুলো জানিয়েছে।

মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে সেলিম হোসেন ও রেবেকা খাতুন এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক।

ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও কোনো পূর্ববিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

প্রেমিকার হাত কেটে দ্বীখন্ডিত করে, বাবা-মাকে আহত করে পালালো প্রেমিক

আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এতে তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তার বাবা ও মা। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার, ২৫ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাওন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

আরও পড়ুন  ফোনে ব্লক করায় প্রেমিকের প্রাণ নিল প্রেমিকা