ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 100

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পল্লবী থানায় কর্মরত এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ওয়াসিম (২৪)।

আরও পড়ুন  সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার ২৫ হাজার প্রবাসী

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসা থেকে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয়েছে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা।

এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় খুচরা বিক্রির কথা স্বীকার করেছেন। পল্লবী থানার পুলিশ জানিয়েছে, এএসআই শফিকুল ইসলাম সেখানে অনিয়মিতভাবে দায়িত্ব পালন করছিলেন এবং তার গ্রেপ্তারের বিষয়টি তারা অবগত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পল্লবী থানায় কর্মরত এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ওয়াসিম (২৪)।

আরও পড়ুন  কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার