ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজীপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’: ৬২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 454

ছবি সংগৃহীত

দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গাজীপুরে আটক হয়েছেন ৬২ আওয়ামী লীগ নেতাকর্মী। রাতভর চলা এই অভিযানে গাজীপুর জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

গাজীপুরের পাঁচটি থানায় সবচেয়ে বেশি ৪০ জন আটক করা হয়েছে। এছাড়া মহানগরীর আট থানার মধ্যে সাতটি থানায় ২২ জন আটক হন। জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং তার অঙ্গসংগঠনের সদস্য।

আরও পড়ুন  গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব ও পূবাইল থানা থেকে একজন করে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, বাসন থানা থেকে আটজন, কোনাবাড়ি থানা থেকে দুইজন, এবং কাশিমপুর থানা থেকে চারজন আটক করা হয়।

পূবাইল থানায় গ্রেপ্তার হওয়া শেখ আবদুল হালিম, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির এপিএস মাজেুল ইসলামের ঘনিষ্ঠ। তিনি যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। কাশিমপুর থানায় আটক চারজনের মধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুর রউফ আরিফসহ কয়েকজন আছেন।

এদিকে, বৃহস্পতিবার রাতের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্রদের সাহায্য না করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আরিফুল রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’: ৬২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

আপডেট সময় ০১:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গাজীপুরে আটক হয়েছেন ৬২ আওয়ামী লীগ নেতাকর্মী। রাতভর চলা এই অভিযানে গাজীপুর জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

গাজীপুরের পাঁচটি থানায় সবচেয়ে বেশি ৪০ জন আটক করা হয়েছে। এছাড়া মহানগরীর আট থানার মধ্যে সাতটি থানায় ২২ জন আটক হন। জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং তার অঙ্গসংগঠনের সদস্য।

আরও পড়ুন  হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত