ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 73

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এছাড়া মামলাটিতে গ্রেফতার থাকা আরও ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই বিচারক হলেন- বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ও মোহাম্মদ মঞ্জুরুল বাছিদ।

আরও পড়ুন  রাজশাহীতে জামায়াত কর্মীদের নিয়ে যাওয়া দুইটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, ৩ জন নিহত, আহত ৪০

আদালতের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন। শুনানিকালে তিনি আদালত কক্ষে তিনটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন। ভিডিওতে আসামিদের হাতে অস্ত্র ও গুলি করতে দেখা যায় বলে জানান। প্রাথমিক প্রমাণ বিবেচনা করে আদালত অভিযোগটি আমলে নেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কারাগারে আটক চার আসামি হলেন— রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার, মোহাইমিনুল ইসলাম মানিক ও মো: জহিরুল ইসলাম।

এছাড়া গত ৩০ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। অভিযোগে উল্লেখ রয়েছে, গত ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের শেখেরচক এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রায়হান আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। একই দিন শাহ মখদুম কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মো: আনজুম সাকিব। এসময় আরও অনেকে গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট সময় ০৭:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এছাড়া মামলাটিতে গ্রেফতার থাকা আরও ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই বিচারক হলেন- বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ও মোহাম্মদ মঞ্জুরুল বাছিদ।

আরও পড়ুন  অভিযানে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, রাজশাহীতে উত্তেজনা