ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নি/হ/ত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।

নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আরও পড়ুন  ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পিকআপটির নম্বর চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালায়। এ সময় গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনাগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নি/হ/ত ৩

আপডেট সময় ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।

নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আরও পড়ুন  ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২