ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তার দাবি, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।

আরও পড়ুন  জুলাই গণঅভ্যুত্থান: আবু সাঈদ হত্যায় ৩০ আসামির সাক্ষ্যগ্রহণ আজ শুরু

শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণসভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জুলাই দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে ওঠার পথ তৈরি হয়েছে।

বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কারিগরি জনশক্তির চাহিদা বাড়ছে। দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এ লক্ষ্য সামনে রেখে সরকার দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, উদ্ভাবনী সক্ষমতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তার দাবি, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।

আরও পড়ুন  ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক