ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

চাকরি ছেড়েছেন মেট্রোরেলের ২০০ কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 271

ছবি সংগৃহীত

মেট্রোরেলের শুরু থেকে এখন পর্যন্ত ২০০ জন কর্মী চাকরি ছেড়েছেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেছেন, এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা একজন তৈরি করলাম, তারপরে তিনি আবার চলে গেলেন। এতে করে আমরা হুট করে নতুন লোক পাচ্ছি না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান তিনি।

আরও পড়ুন  মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের ১৯১৯ জন ম্যানপাওয়ারের একটি অর্গানোগ্রাম তৈরি করা ছিল। আমাদের এখন ম্যানপাওয়ার বাড়াতে হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া আছে। এটা নিয়ে মন্ত্রণালয় একটি কমিটিও হয়েছিল। সার্ভিস রুলসহ অর্গানোগ্রাম এখন ফাইনাল স্টেজে আছে। আমাদের ধারণা এটি ২ হাজার পার করবে। ২ হাজার ৪০০-৫০০ হতে পারে। ফাইনাল না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

তিনি বলেন, ১৯১৯ জনের মধ্যে এখন অন বোর্ড আছে ১৩৭৯ জন। এর মধ্যে ৭৫১জন আমাদের রেগুলার আর ৬২৮ জন হচ্ছে আউটসোর্সিং এমপ্লয়ি। এখন পর্যন্ত প্রায় চাকরি ছেড়েছেন ২০০ জন। গত কয়েক দিনের মধ্যেই গেছে ৫০ জন। এটা আমাদের জন্য একটা ফ্যাক্ট।

আন্ডারগ্রাউন্ড লাইনের বিষয়ে তিনি বলেন, আন্ডারগ্রাউন্ড কাজের জন্য সবার আগে ইউটিলিটিগুলো সরাতে হবে। বিমানবন্দর এলাকায় ইউটিলিটি সরানোর কাজ শেষ। এরপর গুলশান এলাকায় শুরু হবে। এ পুরো রাস্তাটি তো গুরুত্বপূর্ণ এটি একটির সঙ্গে আরেকটি রিলেটেড। আমি একটি কাজ শেষ করার আগে তো আর আরেকটি কাজ ধরতে পারবো না, কাজ চলছে। এটি সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের যেহেতু দক্ষতা আছে এবং তাদের ড্রেসের একটা ভ্যালু আছে। তারা দ্রুত কাজটি করতে পারবেন। এটার জন্য আমরা দফায় দফায় মিটিং করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, সহসভাপতি পার্থ সারথি দাস এবং নির্বাহী কমিটির সদস্য মুনিমা সুলতানা। এসময় রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মেট্রোরেলের বিভিন্ন লাইনের প্রকল্প পরিচালকরা।

নিউজটি শেয়ার করুন

চাকরি ছেড়েছেন মেট্রোরেলের ২০০ কর্মী

আপডেট সময় ১২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

মেট্রোরেলের শুরু থেকে এখন পর্যন্ত ২০০ জন কর্মী চাকরি ছেড়েছেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেছেন, এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা একজন তৈরি করলাম, তারপরে তিনি আবার চলে গেলেন। এতে করে আমরা হুট করে নতুন লোক পাচ্ছি না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান তিনি।

আরও পড়ুন  মেট্রোরেল সেবা বন্ধের হুমকি: চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে পারে সেবা