ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নোয়াখালীর সেনবাগে একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর একটি পোশাক ও ‘ফরহাদ’ নামের একটি নেমপ্লেট উদ্ধার করা হলেও নিহত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাত ১১টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে ওই ব্যক্তি নিজেকে সেনবাগ পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে স্থানীয় বাসিন্দা শামসুদ্দিনের দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। তিনি পরিবার নিয়ে থাকার কথা বললেও পরবর্তী সময়ে একাই ওই কক্ষে বসবাস করছিলেন।

আরও পড়ুন  বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার,শনাক্ত ১

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে তাকে একটি হোটেলে খাবার খেয়ে বাসায় ফিরতে দেখা যায়। পরে রাতে বাড়ির মালিক কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের তল্লাশিতে কক্ষে থাকা একটি কালো ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি পোশাক এবং ‘ফরহাদ’ নামের একটি নেমপ্লেট উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং তিনি সেনাবাহিনী বা পল্লী বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সেনবাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট সময় ১০:১৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নোয়াখালীর সেনবাগে একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর একটি পোশাক ও ‘ফরহাদ’ নামের একটি নেমপ্লেট উদ্ধার করা হলেও নিহত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাত ১১টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে ওই ব্যক্তি নিজেকে সেনবাগ পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে স্থানীয় বাসিন্দা শামসুদ্দিনের দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। তিনি পরিবার নিয়ে থাকার কথা বললেও পরবর্তী সময়ে একাই ওই কক্ষে বসবাস করছিলেন।

আরও পড়ুন  নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২