ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাবির শহীদুল্লাহ হলে নারী হেনস্তা: শিক্ষার্থীদের ভিন্নধর্মী কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে সাবেক এক শিক্ষার্থী দম্পতিসহ সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী এবং এক নারী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল মাঠে একসঙ্গে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ উপভোগ করে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেন।

নারী শিক্ষার্থীদের এই কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, শহীদুল্লাহ হলে খেলা দেখতে আসা নারী শিক্ষার্থীদের শিবির-সংশ্লিষ্ট এক নেতার হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

অভিযোগে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাতে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভুক্তভোগীরা হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই ঘটনায় হল প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রদল। এছাড়া বিপ্লবী ছাত্র মৈত্রীও ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল মাঠে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ একসঙ্গে উপভোগ করবেন।

এ বিষয়ে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, হল সংসদের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই এবং বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হল প্রশাসন। বর্তমান বা সাবেক শিক্ষার্থীদের হলে প্রবেশ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যারা হলে আসবেন, তাদের নিজ দায়িত্বে ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাবির শহীদুল্লাহ হলে নারী হেনস্তা: শিক্ষার্থীদের ভিন্নধর্মী কর্মসূচি

আপডেট সময় ০৩:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে সাবেক এক শিক্ষার্থী দম্পতিসহ সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী এবং এক নারী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল মাঠে একসঙ্গে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ উপভোগ করে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেন।

নারী শিক্ষার্থীদের এই কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, শহীদুল্লাহ হলে খেলা দেখতে আসা নারী শিক্ষার্থীদের শিবির-সংশ্লিষ্ট এক নেতার হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন  ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার হুমকি