ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, ইতিহাস গড়ল আইভরি কোস্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 80

ছবি: সংগৃহীত

জার্মানির বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের ম্যাচ জিতে শেষ বত্রিশ নিশ্চিত করেছে ইকুয়েডর। অন্য ম্যাচে কুরাসাওকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডের ম্যাচ শেষে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর—তিন দলই শেষ বত্রিশে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬, নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটে লিরয় সানের গোলে লিড নেয় ইউরোপের দলটি। তবে সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। নবম মিনিটে নিলসন আঙ্গুলোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাই হাভার্টজকে ডি-বক্সে ফাউল করা হয়েছে মনে করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের শুরুতে লিরয় সানের ফাউল ছিল। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

আরও পড়ুন  ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

ম্যাচের ৭৮তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে রদ্রিগেসের হেড ফ্লিক পেয়ে গনসালো প্লাতা বল জালে পাঠান। তার সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। শেষ দিকে তোরেস ও কাইসেদোকে মাঠে নামিয়ে রক্ষণভাগ আরও শক্ত করে জয় নিশ্চিত করে দলটি।

অন্যদিকে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারায় আইভরি কোস্ট। দলের হয়ে দুই গোলই করেন নিকোলাস পেপে। ম্যাচের সপ্তম ও ৫৭তম মিনিটে তার করা গোলেই জয় নিশ্চিত হয় আফ্রিকার প্রতিনিধিদের।

কুরাসাও শেষ দিকে একাধিক আক্রমণ তৈরি করলেও আইভরি কোস্টের গোলরক্ষক ফোফানার দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। ম্যাচের ৮৭তম মিনিটে আইভরি কোস্টের একটি বিপজ্জনক আক্রমণও দারুণভাবে প্রতিহত করেন কুরাসাওয়ের ডিফেন্ডার ওবিস্পো।

গ্রুপ পর্ব শেষে জার্মানি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে উঠেছে। সমান ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আইভরি কোস্ট। জার্মানিকে হারিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে কুরাসাও।

নিউজটি শেয়ার করুন

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, ইতিহাস গড়ল আইভরি কোস্ট

আপডেট সময় ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

জার্মানির বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের ম্যাচ জিতে শেষ বত্রিশ নিশ্চিত করেছে ইকুয়েডর। অন্য ম্যাচে কুরাসাওকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডের ম্যাচ শেষে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর—তিন দলই শেষ বত্রিশে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬, নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটে লিরয় সানের গোলে লিড নেয় ইউরোপের দলটি। তবে সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। নবম মিনিটে নিলসন আঙ্গুলোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাই হাভার্টজকে ডি-বক্সে ফাউল করা হয়েছে মনে করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের শুরুতে লিরয় সানের ফাউল ছিল। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

আরও পড়ুন  ৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে শিরোপা জয়, এবার ইতিহাস গড়তে চায় পিএসজি