ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা: এজাহারভুক্ত প্রধান আসামিসহ পাঁচজন গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 408

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ যাত্রাবাড়ীর দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ১ নম্বর আসামি কিং মাহফুজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাহফুজ ওরফে মো. মাহফুজ সরকার (২২), মো. জাহিদুল ভূঁইয়া শাওন (২৭), মো. সাব্বির সরকার (১৮), মো. আশিক (২২) ও মো. সোহান মিয়া (১৯)।

আরও পড়ুন  রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩৮ রাউন্ড গুলি ও সন্ত্রাসী গ্রেফতার

ডিবি-ওয়ারী বিভাগের তথ্য অনুযায়ী, নিহত মিনহাজুল ইসলাম যাত্রাবাড়ীর শনির আখড়ায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৬ জানুয়ারি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজের সঙ্গে কিং মাহফুজ ও তার সহযোগীদের কথাকাটাকাটি হয়। ঘটনার জেরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ কলেজের সামনে গেলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মিনহাজকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে কিং মাহফুজসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডিবি সূত্র জানায়, তদন্তের পর প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ৩১ জানুয়ারি পটুয়াখালী সদর থানায় বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজকে পূর্বশত্রুতার জেরে হত্যার কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা: এজাহারভুক্ত প্রধান আসামিসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ যাত্রাবাড়ীর দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ১ নম্বর আসামি কিং মাহফুজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাহফুজ ওরফে মো. মাহফুজ সরকার (২২), মো. জাহিদুল ভূঁইয়া শাওন (২৭), মো. সাব্বির সরকার (১৮), মো. আশিক (২২) ও মো. সোহান মিয়া (১৯)।

আরও পড়ুন  ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প