ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রশিদের ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গ্রিসের ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বড় অংশ বাংলাদেশি অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের ঘন ঘন পেট খারাপের নেপথ্যে প্রেশার কুকার? র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রোববার, থাকছে একাধিক কর্মসূচি হরমুজে বিকল্প করিডর হতে দেবেনা ইরান, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: দিল্লি

গাজীপুরে ময়লার ভাগাড়ে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 83

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানার পাশের ময়লা ফেলার স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন  গাজীপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’: ৬২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও চেক ডিজাইনের ট্রাউজার।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে যেতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ময়লার ভাগাড়ে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ

আপডেট সময় ০৩:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানার পাশের ময়লা ফেলার স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন