ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পশ্চিমা সহায়তা বন্ধ হলে দুই মাসে যুদ্ধ শেষ: পুতিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 428

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে, তাহলে মাত্র দুই মাসের মধ্যেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

পুতিনের দাবি, পশ্চিমাদের সমর্থন ছাড়া ইউক্রেন এক মাসও টিকতে পারবে না। তিনি বলেন, “যদি পশ্চিমা দেশগুলো হাত গুটিয়ে নেয়, তাহলে ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাদের গোলাবারুদ ও অর্থ শেষ হয়ে গেলে যুদ্ধ দ্রুত শেষ হবে।”

আরও পড়ুন  মস্কো-কিয়েভ যুদ্ধবিরতি: ট্রাম্প-পুতিন শীঘ্রই আলোচনায় বসছেন

এদিকে, পুতিন শান্তি আলোচনার সম্ভাবনার কথা জানালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জেলেনস্কিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

অন্যদিকে, জেলেনস্কি পাল্টা মন্তব্য করে বলেন, “পুতিনই আসলে আলোচনায় বসতে ভয় পাচ্ছেন।” তিনি দাবি করেন, রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং প্রকৃত অর্থে শান্তি আলোচনায় আগ্রহী নয়।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমা সহায়তা বন্ধ হলে দুই মাসে যুদ্ধ শেষ: পুতিন

আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে, তাহলে মাত্র দুই মাসের মধ্যেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

পুতিনের দাবি, পশ্চিমাদের সমর্থন ছাড়া ইউক্রেন এক মাসও টিকতে পারবে না। তিনি বলেন, “যদি পশ্চিমা দেশগুলো হাত গুটিয়ে নেয়, তাহলে ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাদের গোলাবারুদ ও অর্থ শেষ হয়ে গেলে যুদ্ধ দ্রুত শেষ হবে।”

আরও পড়ুন  ইরানকে সহায়তা করলে চীনা পণ্যে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের