ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
বাংলাদেশ-ভারত সীমান্ত

ভারতের সঙ্গে অসম চুক্তিতে ছাড় নয়: বিজিবি মহাপরিচালক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 406

ছবি সংগৃহীত

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত সংক্রান্ত কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

বিজিবি প্রধান জানান, ভারতের সঙ্গে দীর্ঘদিনের অসম চুক্তি ও সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো কূটনৈতিক পর্যায়ে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। তিনি স্পষ্ট করেন, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেখানে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব বিষয়ে শক্ত অবস্থানে থাকবে বিজিবি।

আরও পড়ুন  ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা বিএসএফের পাটগ্রাম সীমান্তে, বাধা দিল বিজিবি

তিনি আরও বলেন, সীমান্ত সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে সীমান্ত হত্যা। বাংলাদেশ এ বিষয়ে কঠোর অবস্থান নেবে এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ চাইবে।

এদিকে, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে একতরফা ছাড়ের বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আস্থা বাড়ানোর জন্য শুধু ছাড় দেওয়া যথেষ্ট নয়; সুষ্ঠু আলোচনা ও সমঝোতার মাধ্যমেও সম্পর্ক উন্নত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভারত সীমান্ত

ভারতের সঙ্গে অসম চুক্তিতে ছাড় নয়: বিজিবি মহাপরিচালক

আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত সংক্রান্ত কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

বিজিবি প্রধান জানান, ভারতের সঙ্গে দীর্ঘদিনের অসম চুক্তি ও সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো কূটনৈতিক পর্যায়ে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। তিনি স্পষ্ট করেন, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেখানে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব বিষয়ে শক্ত অবস্থানে থাকবে বিজিবি।

আরও পড়ুন  মৌলভীবাজারের ধলই সীমান্তে বিজিবির হাতে ১৫ বাংলাদেশি আটক