ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 184

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য রুস্তম আলীকে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। অপহরণের পাঁচ ঘণ্টা পর অপহৃতের পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়ার ঢালা নামক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে যাতায়াতের সময় পানেরছড়ার ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত রুস্তম আলীর গতিরোধ করে এবং তাকে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ চেয়ে ফোন আসে।

আরও পড়ুন  বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ দিন পর ঘরে ফিরলেন ৬ জেলে

তবে এই অপহরণের ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, অপহৃত রুস্তম আলীর বিরুদ্ধে মিয়ানমার থেকে গরু চোরাচালান ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি নিজেও এলাকায় প্রভাবশালী একটি মহলের সঙ্গে বিরোধে লিপ্ত ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অপহরণের খবর পাওয়ার পর থেকেই অপহৃত ইউপি সদস্যের অবস্থান শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। তবে রুস্তম আলী নিজেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এটি কি সত্যিই মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ, নাকি প্রতিপক্ষের কোনো সাজানো নাটক বা প্রতিশোধ—তা আমরা খতিয়ে দেখছি।”

বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ পাহাড়ের পাদদেশসহ সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা

আপডেট সময় ০৩:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য রুস্তম আলীকে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। অপহরণের পাঁচ ঘণ্টা পর অপহৃতের পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়ার ঢালা নামক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে যাতায়াতের সময় পানেরছড়ার ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত রুস্তম আলীর গতিরোধ করে এবং তাকে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ চেয়ে ফোন আসে।

আরও পড়ুন  আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত