ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কারিকুলাম পরিবর্তন করতেই হবে, বিকল্প নেই’: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 125

ছবি সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলাম বা শিক্ষাক্রম পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কারিকুলাম নিয়ে কাজ শুরু করেছে এবং দ্রুতই এতে প্রয়োজনীয় পরিমার্জন আনা হবে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন  জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, চূড়ান্ত হলো সূচি

এসএসসি পরীক্ষার প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমি আজ ব্যক্তিগতভাবে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। মানিকগঞ্জের সিংগাইরের একটি কেন্দ্রে দু-একজন পরীক্ষার্থীকে খাতা দেখাদেখি করতে দেখা গেছে, যাদের তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে। একটি কেন্দ্র বাজারের মধ্যে হওয়ায় সেখানে মানুষের জটলা বেশি ছিল, তবে অভিভাবকদের সহনশীল আচরণের কারণে বড় কোনো ঝুঁকি তৈরি হয়নি।”

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সারাদেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই এবং এমন কোনো সংবাদও আমাদের কাছে নেই। এবার পরীক্ষা অত্যন্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।” এ সময় পরীক্ষা সংক্রান্ত সরকারি পদক্ষেপগুলো প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরির জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী।

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসা করে এহছানুল হক মিলন বলেন, “আমাদের এই ‘জেনজি’ শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে, যা সত্যিই অভাবনীয়। তাদের এই প্রাণচাঞ্চল্য আমাকে সমাদৃত করেছে। আগামী পরীক্ষাগুলোতেও আমরা এবং আমাদের বিশেষ টিম নিবিড় মনিটরিং বজায় রাখব।”

পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রী জানান, প্রতিটি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ আর্কাইভ বা সংরক্ষণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর যদি কোনো অনিয়মের অভিযোগ ওঠে, তবে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

‘কারিকুলাম পরিবর্তন করতেই হবে, বিকল্প নেই’: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলাম বা শিক্ষাক্রম পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কারিকুলাম নিয়ে কাজ শুরু করেছে এবং দ্রুতই এতে প্রয়োজনীয় পরিমার্জন আনা হবে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন  বাংলাদেশে গণতন্ত্র ফেরার সুযোগ দেখছেন ড্যান মজিনা