ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল: ডিসেম্বরে ঘুরে গেছে প্রতিনিধিদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 580

ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট নীতিমালা ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার কারণে এই সেবাটি চালু হতে কিছুটা সময় প্রয়োজন হবে।

গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসব তথ্য জানান। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনৈতিক ফোরাম’ (ডব্লিউইএফ)-এর বার্ষিক সম্মেলন থেকে ফিরে তিনি এ ব্রিফিং করেন।

আরও পড়ুন  বাংলাদেশসহ আরও ১২ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ

লুৎফে সিদ্দিকী জানান, দাভোস সম্মেলনের ফাঁকে পেপ্যালের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সুশাসনের উন্নতি হওয়ায় প্রতিষ্ঠানটির আস্থা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে পেপ্যালের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সাথে মাঠপর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন করে গেছে। তবে পেপ্যাল কোনো নতুন বাজারে প্রবেশের আগে তাদের অভ্যন্তরীণ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসহ বেশ কিছু ধাপ অনুসরণ করে, যা বর্তমানে প্রক্রিয়াধীন।

ডব্লিউইএফ সম্মেলনে লুৎফে সিদ্দিকী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের সঙ্গে প্রায় ২০টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের বর্তমান সংস্কার কর্মসূচি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা করেছেন বিশ্বনেতারা।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে লুৎফে সিদ্দিকী আশা প্রকাশ করেন, শিগগিরই শুল্ক বিষয়ে কিছু ভালো খবর আসতে পারে। এছাড়া শ্রম আইন সংস্কারের ক্ষেত্রেও বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল: ডিসেম্বরে ঘুরে গেছে প্রতিনিধিদল

আপডেট সময় ০২:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট নীতিমালা ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার কারণে এই সেবাটি চালু হতে কিছুটা সময় প্রয়োজন হবে।

গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসব তথ্য জানান। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনৈতিক ফোরাম’ (ডব্লিউইএফ)-এর বার্ষিক সম্মেলন থেকে ফিরে তিনি এ ব্রিফিং করেন।

আরও পড়ুন  ‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’