ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

‘পরীক্ষার দিন রুটিন দিব’—গুজব নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 170

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, একটি ‘বট বাহিনী’ তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড ও হাস্যকর ট্রল তৈরি করছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি নাকি পরীক্ষার দিন রুটিন দেবেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের সমালোচনা করে মন্ত্রী আরও জানান, কোনো প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হলেও এমপিও বাতিল হবে না বলে তিনি ইতিপূর্বে আশ্বস্ত করেছিলেন। তবে তার সেই বক্তব্যকে বিকৃত করে ‘ফেল করলেই এমপিও বাতিল’—এমন ভুল তথ্য প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকের তথ্যের ওপর অতি-নির্ভরশীলতা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।

আরও পড়ুন  ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ নিহত ৭

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও অভ্যন্তরীণ শৃঙ্খলা তদারকিতে কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনের পাশাপাশি মন্ত্রণালয়ের নিজস্ব তদন্ত প্রতিবেদনও এখন থেকে নিয়মিত সংগ্রহ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী হতাশা ঝেড়ে ফেলে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

‘পরীক্ষার দিন রুটিন দিব’—গুজব নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, একটি ‘বট বাহিনী’ তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড ও হাস্যকর ট্রল তৈরি করছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি নাকি পরীক্ষার দিন রুটিন দেবেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের সমালোচনা করে মন্ত্রী আরও জানান, কোনো প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হলেও এমপিও বাতিল হবে না বলে তিনি ইতিপূর্বে আশ্বস্ত করেছিলেন। তবে তার সেই বক্তব্যকে বিকৃত করে ‘ফেল করলেই এমপিও বাতিল’—এমন ভুল তথ্য প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকের তথ্যের ওপর অতি-নির্ভরশীলতা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন।

আরও পড়ুন  দেশে ২৪ ঘন্টায় আরোও ৭ জনের করোনা শনাক্ত