ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এখনো অনিশ্চিত: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 216

ছবি সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি এলে আমরা পর্যালোচনা করবো। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন  জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা

সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা প্রদানের একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ে প্রস্তুত করা হয়েছে। খসড়া অনুযায়ী, প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১০ শতাংশ, চতুর্থ থেকে দশম গ্রেডে ২০ শতাংশ এবং একাদশ থেকে বিংশ গ্রেডে ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন ভাতা চার হাজার এবং সর্বোচ্চ ভাতা ৭ হাজার ৮০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের বাজেটে মহার্ঘ ভাতার জন্য আলাদা বরাদ্দ নেই। যদি এ সিদ্ধান্ত কার্যকর হয়, তবে পরিচালন বাজেটের অন্য খাত থেকে সমন্বয় করা হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে সরকার ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল। এরপর ২০১৫ সালে নতুন পে-স্কেল চালু হলেও বেতন বৃদ্ধির জন্য আর কোনো ভাতা দেওয়া হয়নি।

এদিকে, সরকারি খাতে ভাতা বাড়ানোর প্রভাব বেসরকারি খাতের কর্মচারীদের ওপর পড়লেও তাদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ থাকে না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এখনো অনিশ্চিত: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি এলে আমরা পর্যালোচনা করবো। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন  জনগণের প্রয়োজনেই হোক উন্নয়ন, নয় অপ্রয়োজনীয় প্রকল্প: অর্থ উপদেষ্টা