ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 167

ছবি সংগৃহীত

উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পেলেও শেষ রক্ষা হলো না সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী জুবাইদ হত্যা মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম গত ৮ এপ্রিল নুরুজ্জামানকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

আজ আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো জরুরি।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আসামিপক্ষের আইনজীবী ফয়সাল কামাল রঞ্জু বলেন, নুরুজ্জামান আহমেদ উচ্চ আদালত থেকে আগের দুই মামলায় জামিন পেয়েছিলেন। জামিননামা কারাগারে পৌঁছানোর পরই নতুন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় গুলিতে জুবাইদ নামের এক শিক্ষার্থী নিহত হন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রংপুর থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি বিভিন্ন মামলায় দফায় দফায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান

আপডেট সময় ০৪:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

উচ্চ আদালত থেকে দুটি মামলায় জামিন পেলেও শেষ রক্ষা হলো না সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী জুবাইদ হত্যা মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম গত ৮ এপ্রিল নুরুজ্জামানকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

আজ আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো জরুরি।

আরও পড়ুন  শহীদ জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার