ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ
জাতীয়

২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ হবে আগামী মার্চে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 541

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচনের জন্য একটি সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা অপরিহার্য। এই তালিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, যা সমাধান করতে হবে। তিনি জানান, ২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে, এবং এসব অভিযোগ দূর করতে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। 

তিনি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদে আমরা বিশেষ মনোযোগ দেব। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক এবং দ্বৈত ভোটারদের উপস্থিতি দূর করা হবে। এটি নিশ্চিত করার জন্যই ভোটার তালিকা পুনঃপরীক্ষা ও হালনাগাদ করা হচ্ছে।”

আরও পড়ুন  জার্মানির আগাম নির্বাচন: অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার ছায়ায় ভোট

রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি জানান, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রথম শর্ত হল স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা। 

নির্বাচন কমিশনার আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি এমন নির্বাচন আয়োজন করা, যা প্রশ্নবিদ্ধ হবে না। তবে নির্বাচনের তারিখ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপদেষ্টা যে সময়সূচি ঘোষণা করেছেন, তার ভিত্তিতে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ হবে আগামী মার্চে

আপডেট সময় ০৮:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচনের জন্য একটি সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা অপরিহার্য। এই তালিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, যা সমাধান করতে হবে। তিনি জানান, ২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে, এবং এসব অভিযোগ দূর করতে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। 

তিনি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদে আমরা বিশেষ মনোযোগ দেব। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক এবং দ্বৈত ভোটারদের উপস্থিতি দূর করা হবে। এটি নিশ্চিত করার জন্যই ভোটার তালিকা পুনঃপরীক্ষা ও হালনাগাদ করা হচ্ছে।”

আরও পড়ুন  বিএনপির দেশব্যাপী সমাবেশ শুরু, দাবির কেন্দ্রে নিত্যপণ্যের দাম ও দ্রুত নির্বাচন