ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

টিভি উপস্থাপক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী  হলেন পিট হেগসেথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 351

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। শুক্রবার (২৪ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির মাধ্যমে তার নিয়োগ অনুমোদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হেগসেথের নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। ডেমোক্র্যাটরা তার নিয়োগের বিরুদ্ধে তীব্র আপত্তি জানালেও কয়েকজন রিপাবলিকান সদস্যও বিরোধিতা করেন।

আরও পড়ুন  ট্রাম্পের অনুষ্ঠানে হামলা: নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টায় যুবক আটক

ভোটাভুটিতে হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে সমান ভোট পড়ে। এ অবস্থায় সিনেটের নিয়ম অনুযায়ী, ফলাফল নির্ধারণে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি হেগসেথের পক্ষে ভোট দেওয়ায় তার নিয়োগ চূড়ান্ত হয়।

মার্কিন ইতিহাসে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাই-ব্রেকিং ভোটে কোনো মন্ত্রীর নিয়োগ চূড়ান্ত হলো। পিট হেগসেথ, যিনি একসময় টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন, এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষানীতির নেতৃত্বে আসছেন।

নিউজটি শেয়ার করুন

টিভি উপস্থাপক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী  হলেন পিট হেগসেথ

আপডেট সময় ০৭:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। শুক্রবার (২৪ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির মাধ্যমে তার নিয়োগ অনুমোদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হেগসেথের নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। ডেমোক্র্যাটরা তার নিয়োগের বিরুদ্ধে তীব্র আপত্তি জানালেও কয়েকজন রিপাবলিকান সদস্যও বিরোধিতা করেন।

আরও পড়ুন  কি লেখা ছিল এপস্টেইনের “সুইসাইড নোটে”