ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 344

ছবি সংগৃহীত

দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানিসীমায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর ও মধ্য অংশে এই মহড়া চালানো হয়।

এ সম্পর্কে অ্যাডমিরাল তাংসিরি সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো এবং পারস্য উপসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠা করা এ মহড়া চালানোর প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন  "ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান"

আইআরজিসির নৌকমান্ডার বলেন, “আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোসহ স্পর্শকাতর পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব।”

অ্যাডমিরাল তাংসিরি আরো বলেন, “এই মহড়ার আরেকটি বার্তা থাকবে বহিঃশক্তিগুলোর প্রতি। তাদেরকে একথা জানান দেয়া উদ্দেশ্য যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে এবং তারা এই স্পর্শকাতর অঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না।” তিনি শক্ত হাতে শত্রুর সব ধরনের ষড়যন্ত্র নস্যাত করে দেয়ার প্রত্যয় জানান।

এ নৌমহড়ায় নতুন নতুন প্রযুক্তি উন্মোচন করা হবে- জানিয়ে তাংসিরি বলেন, প্রতি বছর, এসব মহড়ায় নতুন নতুন জাহাজ ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয় এবং এই বছর, আমরা ৭৫ ও ৯০ নটিক্যাল মাইল গতিসম্পন্ন জাহাজ মোতায়েন করতে যাচ্ছি যেগুলো ক্ষেপণাস্ত্র ও মাইন নিক্ষেপ করতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান

আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানিসীমায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর ও মধ্য অংশে এই মহড়া চালানো হয়।

এ সম্পর্কে অ্যাডমিরাল তাংসিরি সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো এবং পারস্য উপসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠা করা এ মহড়া চালানোর প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন  ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ শেষের শর্ত দিলেন