ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়েতের সঙ্গে কোনো আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার: জামায়াত আমীর ইকুয়েডর: নিরক্ষরেখার দেশে প্রকৃতি ও সংস্কৃতির মিলন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ: এমপিদের প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান মালয়েশিয়া থেকে বাংলাদেশি গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই পুরান ঢাকায় বার্ন ইউনিটের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানি সংকটের মুখে মার্কিন নিষেধাজ্ঞা ভুলে আবারও রাশিয়ার দ্বারস্থ হয়েছে ভারত। যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র চায় ফিনল্যান্ড। যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প

ত্রয়োদশ জাতীয় সংসদ: এমপিদের প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকালে রাজধানীর গুলশান-এ দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন  শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত : তারেক রহমান

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংসদ নেতা হিসেবে তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। কর্মশালায় উপস্থিত ছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেটসংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা নতুনদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেই অধিবেশনকে সামনে রেখেই সাংসদদের প্রস্তুত করতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।

দুই দিনের এই কর্মশালায় প্রথম দিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সাংসদ থাকবেন। পরদিন শনিবার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সদস্যরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। নতুন সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা।

দলীয় এক সিনিয়র নেতা জানান, কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনা, সংসদে আলোচনায় অংশগ্রহণ, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার মতো বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ: এমপিদের প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

আপডেট সময় ০২:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকালে রাজধানীর গুলশান-এ দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন  দুপুরে রাজশাহীতে তারেক রহমান, জনসভা ঘিরে উত্তাল রাজনীতি