ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

মাইক্রোসফট কর্মীর ছদ্মবেশে সাইবার হামলা, সতর্ক থাকুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 479

ছবি সংগৃহীত

হ্যাকাররা মাইক্রোসফটের কর্মীর ছদ্মবেশ ধারণ করে নতুন কৌশলে সাইবার হামলা চালাচ্ছে। তারা প্রথমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বিপুলসংখ্যক ই-মেইল পাঠিয়ে বিভ্রান্ত করে। এরপর মাইক্রোসফটের আইটি সাপোর্ট দলের ভুয়া পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ারিংয়ের অনুমতি আদায় করে।

এই সুযোগে তারা ম্যালওয়্যার ইনস্টল করে কম্পিউটার বা পুরো নেটওয়ার্ক অকার্যকর করে দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অর্থ দাবি করে।

আরও পড়ুন  মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস জানিয়েছে, ‘ফিন৭’ এবং ‘স্টার্ক৫৭৭৭’সহ বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ এ ধরনের হামলা চালাচ্ছে। প্রথমে তারা মাইক্রোসফট টিমসের ভুয়া আইটি সাপোর্ট পরিচয়ে ভিডিও কল বা বার্তা পাঠায়। কেউ স্ক্রিন শেয়ারিং বা রিমোট কন্ট্রোল চালু করলে তাৎক্ষণিকভাবে ম্যালওয়্যার ডাউনলোড করে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মাইক্রোসফট টিমসে অপরিচিত ডোমেইনের কল বা বার্তা খোলা থেকে বিরত থাকা জরুরি। মাইক্রোসফটের কুইক অ্যাসিস্ট সুবিধা নিষ্ক্রিয় রাখার পরামর্শও দিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

মাইক্রোসফট কর্মীর ছদ্মবেশে সাইবার হামলা, সতর্ক থাকুন

আপডেট সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

হ্যাকাররা মাইক্রোসফটের কর্মীর ছদ্মবেশ ধারণ করে নতুন কৌশলে সাইবার হামলা চালাচ্ছে। তারা প্রথমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বিপুলসংখ্যক ই-মেইল পাঠিয়ে বিভ্রান্ত করে। এরপর মাইক্রোসফটের আইটি সাপোর্ট দলের ভুয়া পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ারিংয়ের অনুমতি আদায় করে।

এই সুযোগে তারা ম্যালওয়্যার ইনস্টল করে কম্পিউটার বা পুরো নেটওয়ার্ক অকার্যকর করে দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অর্থ দাবি করে।

আরও পড়ুন  ইরানে সুন্নি হামলায় নিহত ৫