০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 137

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সশস্ত্র হামলায় মোহাম্মদ সোয়ায়েত (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে। নিহত সোয়ায়েত একই ইউনিয়নের মগনামাপাড়া এলাকার বাসিন্দা ও নুরুল আজিজের পুত্র।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোয়ায়েতসহ পাঁচ-ছয়জন যুবক স্কুলসংলগ্ন রাস্তায় বসে আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখনই বদরখালী ফেরিঘাট দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগতির অটোরিকশা থেকে এক ব্যক্তি হঠাৎ গুলি ছোড়ে সোয়ায়েতকে লক্ষ্য করে। গুলিটি গিয়ে তার কানের পাশ দিয়ে ঘাড়ে আঘাত হানে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ প্রসঙ্গে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে। নিহতের শরীরে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদ সোয়ায়েত অতীতে বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন। সেই মামলায় একপর্যায়ে গ্রেফতার হয়ে কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান এবং এলাকায় ফিরে আসেন।

তবে কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে, আর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা

আপডেট সময় ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫